বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে ৭ মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাওলানা আবু বক্করের ইমামতিতে এ জামাতে মোট ৭ জন মুসল্লি অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমিত পরিসরে এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com