বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট

ঈদের দিনই নিজের জীবনের নতুন অধ্যায়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬-এ পারিবারিক আয়োজনে বিয়ে করেন। তবে বিষয়টি এতদিন গোপন রাখার পর আজ (২১ মার্চ) ঈদের দিনই আনুষ্ঠানিকভাবে জানান তিনি।

নীলার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন পথচলা শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে।’

নতুন জীবনের জন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন এই অভিনেত্রী।

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। ওই আসরে তিনি দ্বিতীয় রানারআপ হন। এরপর নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com