বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
মোঃ জসিম উদ্দিনঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শোরসাক পূর্ব পাড়া ঈদে মিলাদুন্নবী জামে মসজিদ মাঠে আনন্দগন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামায়াত। এলাকা থেকে মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।
ঈদের নামাজে ইমামতি করেন ঈদে মিলাদুন্নবী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মমতাজুল আরেফিন হেলালি সাহেব। নামাজ শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মুনাজাতে বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য, শান্তি প্রতিষ্ঠা এবং সকল প্রকার অশান্তি ও বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
নামাজের আগে সংক্ষিপ্ত বয়ানে মাওলানা মুফতি মমতাজুল আরেফিন হেলালি সাহেব ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, বরং এটি ত্যাগ, সংযম এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি সমাজে সম্প্রীতি বজায় রাখা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ঈদগাঁয়ে আশা মুসুল্লি আবদুল করিম মেয়াজি জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নামাজ আদায় করা হয়েছে। মসজিদ কমিটি ও যুবসমাজের উদ্যোগে মসজিদ মাঠে সামিয়ানা টাঙানো হয় এবং ফুল দিয়ে সাজসজ্জায় সজ্জিত করা হয়। ফলে মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত পালন করতে সক্ষম হন।
উল্লেখ্য ঈদে মিলাদুন্নবী জামে মসজিদের প্রেস ঈমাম, মোয়াজ্জেম ছাড়াও প্রতি বছর দুইজন হাফেজের মাধ্যমে খতম তারাবি আদায় করা হয়। ঈমাম মোয়াজ্জেম, খাদেম এবং এতেকাফে থাকা তিনজনকে পান্জাবি,লুঙ্গি ও নগদ অর্থ প্রধান করা হয়।
মাঠ সুন্দর জাঁকজমক করে সাজসনো হয়, যেখানে প্রতি বছর এলাকার ধর্মপ্রাণ মুসল্লি দের সমাগম ঘটে।
নামাজ শেষে সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন।
এসময় উপস্হিতি ছিলেন, শাহরাস্তি উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি, সাইফুল ইসলাম জুয়েল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, আইনজীবী সহায়ক, তফাজ্জল হোসেন, সহসভাপতি, দুলাল হোসেন।
নিজাম উদ্দিন, কবির হোসেন, মনির হোসেন, খোরশেদ আলম, সহ মসজিদের সকল মুসুল্লি গন।