বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট ..
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বিএনপি’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম হোসেনের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় রায়চোঁ বাজার হাসপাতাল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান দিয়েছেন। এটি কোনো দলীয় স্লোগান নয়, বরং দেশের প্রতি ভালোবাসা থেকেই দেওয়া। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই।
হাজীগঞ্জ-শাহরাস্তির এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হকও একটি মাদক, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চান। যে-ই অপরাধ করুক, তাকে ছাড় দেওয়া হবে না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শামসুল আলম, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরী, ভূঁইয়া মোহাম্মদ আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী (মিঠু) এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম হোসেন।
তিনি বলেন, “আমার কাজে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আমরা সবাই মিলে ইউনিয়নকে সুন্দরভাবে গড়ে তুলবো।” তিনি উপস্থিত সকলকে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপির পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাইয়াজ আহমেদ মামুন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিটু, যুবদল নেতা মোজাম্মেল হক মিন্টু, আমির হোসেন, আবু ইউসুফ, এস এম সবুজ, কবির হোসেন রাজু, মোল্লা রিপন ও আল আমিন দিনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন।
সভা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিতু মিয়া, যুবদল নেতা আব্দুল জব্বার, আলাউদ্দিন, বিএনপি নেতা জিল্লুর রহমান, সিরাজ ইসলাম, প্রবাসী নেতা মনির হোসেন লিটন, মাসুদ এবং বড়কুল ইউনিয়ন আইডিয়াল ক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।