বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের এক অভিনব ও নাটকীয় অভিযানে দীর্ঘদিনের পলাতক এক সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (দুপুরে) উপজেলার সেন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
অভিযানে নেতৃত্ব দেন এসআই সাজ্জাদ, এএসআই মনির মুন্না এবং কনস্টেবল খোরশেদ। আসামিকে ধরতে তারা শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে এলাকায় গোপনে নজরদারি চালান। একপর্যায়ে সেন্দ্রার একটি ঝিলের মাঝখানে আসামির অবস্থান শনাক্ত করা হয়।
পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পুরো অভিযানটি ছিল অত্যন্ত পরিকল্পিত ও কৌশলী, যা পুলিশের পেশাদারিত্বের পরিচয় বহন করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, এভাবে কৌশল অবলম্বন করলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার জানান, “পলাতক আসামিদের ধরতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”