বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযান ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকাল ৫টা ৫০ মিনিটে হাজীগঞ্জ থানার উদ্যোগে হোটুনী ছৈয়াল বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় আটককৃত মো. মামুনের পরিহিত লুঙ্গির বাম পাশ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই সাজ্জাদ। এসময় তার সঙ্গে ছিলেন এএসআই মনির মুন্না ও কনস্টেবল খুরশিদ আলম।

গ্রেফতারকৃত মো. মামুন (পিতা: মৃত বিল্লাল হোসেন) হাজীগঞ্জ থানার হোটুনী এলাকার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com