বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘একতরফা ’বল্লেন ইরান

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবকে ‘একতরফা এবং অন্যায্য’ হিসেবে বর্ণনা করেছে, তবে ইঙ্গিত দিয়েছে যে সামনে এগিয়ে যাওয়ার একটি পথ এখনও তৈরি হতে পারে।

রয়টার্স নিউজ এজেন্সিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একজন প্রতিনিধিসহ শীর্ষ কর্মকর্তারা প্রস্তাবটি পর্যালোচনা করেছেন।

তিনি বলেন, ‘সংক্ষেপে, প্রস্তাবটিতে পরামর্শ দেওয়া হয়েছে যে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট পরিকল্পনার বিনিময়ে ইরান তার আত্মরক্ষার সক্ষমতা ত্যাগ করবে।’

তিনি আরও যোগ করেন, এতে সফল হওয়ার জন্য ন্যূনতম প্রয়োজনীয় বিষয়গুলোর অভাব রয়েছে এবং আলোচনার জন্য ‘এখনও কোনো ব্যবস্থা নেই’, এমনকি বর্তমানে কোনো বাস্তবসম্মত আলোচনার সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

তুরস্ক ও পাকিস্তান একটি ‘সাধারণ ভিত্তি’ তৈরির জন্য কাজ করছে।

সূত্র: যুগান্তর

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com