শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে প্রেমিকার বিয়ে নির্ধারণ অভিমানে প্রেমিকের আত্নহত্যা

​নিহত খোকন মিয়া

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ ঘর থেকে মো. খোকন মিয়া (২২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত খোকন মিয়া ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাজারে ক্যারামবোর্ডের ব্যবসা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা খোকন মিয়াকে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তাঁর মেয়ে সুমি আক্তারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

​নিহতের স্বজনরা জানান, বেশ কিছু দিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তাঁরা।

​হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com