বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে আরিয়ান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকালে চাঁদপুর সদর ইউনিয়নের মনিহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির রিপনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মনিহার এলাকায় একটি পিকআপভ্যান চলাচলের সময় অসাবধানতাবশত শিশুটি গাড়ির নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।