বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে আবরাহাম (১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আবরাহাম তার নানার বাড়িতে বেড়াতে আসে। নানার বাড়ি হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কংগাইস বড় হাজী বাড়িতে অবস্থানকালে সবার অজান্তে বাথরুমে রাখা পানিভর্তি একটি বালতিতে তার মাথা ডুবে যায়। পরে শিশুটির মা তাকে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে পানির বালতির মধ্যে ডুবে থাকতে দেখে চিৎকার দেন।

পরবর্তীতে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আলীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত আবরাহাম (১) হাজীগঞ্জ উপজেলার কালোচোঁ (পাটওয়ারী বাড়ি) এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com