বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মতলবে ৩ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

শনিবার (২৮ মার্চ) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মতলব উত্তর থানা পুলিশের একটি দল উপজেলার কালিরবাজার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মো. কালাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃতকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com