বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
প্রতিকী ছবি নিজস্ব প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের বিদ্যমান কমিটি বাতিল ঘোষণা করেছে জেলা মৎস্যজীবী দল। সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষিতে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। শুক্রবার (২৭ মার্চ) দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং কার্যক্রমকে গতিশীল রাখতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সংগঠনের গঠনতন্ত্র মেনে চলবেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।