বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে আহমেদ জিয়াউর রহমানের যোগদান

নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুর জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আহমেদ জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের স্থলাভিষিক্ত হন।
আহমেদ জিয়াউর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা বরিশাল।
সরকারের সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়। এরই ধারাবাহিকতায় আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
গত ২৯ মার্চ চাঁদপুরসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com