বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

বিশেষ প্রতিনিধ:

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে চাঁদপুরে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ওয়াপদা গেইট, খলিশাডুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় ‘এলপিজি ট্রেডিং’ নামক প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। এছাড়াও তাদের বৈধ লাইসেন্স ছিল না, বিক্রয় মেমোতে ঠিকানা উল্লেখ করা হয়নি, অগ্নিনির্বাপকের মেয়াদ উত্তীর্ণ ছিল এবং প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব অপরাধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে জরিমানার আদেশ দেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com