বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাহরাস্তিতে মাটি কাটায় অভিযানে জরিমানা , ভেকুর ব্যাটারী জব্দ

উপজেলা প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেকুর ২টি ব্যাটারী জব্দ করা হয়েছে।

৭ই এপ্রিল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনা উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার ও চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা গ্রামে ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে একজন অভিযুক্তকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং ২টি ব্যাটারি (ভেকু) জব্দ করা হয়। এছাড়া ও একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর টিমের সহযোগিতায় মাদক বিরোধী অভিযানে- চিতোষী বাজারে একজন মাদক সেবনকারীকে ৫০০/- টাকা অর্থদন্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে,স্থানীয় লোকজন, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com