বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পূর্ব ইউনিয়নের কুড়ুলি গ্রামে একদিনে চারজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মোল্লা বাড়িতে প্রথমে বার্ধক্যজনিত কারণে এক বৃদ্ধার মৃত্যু হয়। একই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা মোল্লা বাড়ির বাসিন্দা এক গর্ভবতী নারী প্রসবকালীন জটিলতায় মারা যান। এ সময় তার নবজাতক দুই সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি।একই দিনে পরপর চারজনের মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা জানান, এমন মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস