বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাহরাস্তিতে সুচিপাড়া ডিগ্রি কলেজ ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রধান ফটক ও অফিস কক্ষে তালা

শাহরাস্তি প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে করতে না পেরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সময় তারা কলেজের প্রধান ফটক ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে। 

 প্রায় ৫ ঘন্টা কলেজের ভিতরে আটকা পড়ে থাকেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর পৌনে ৩ টায় সমঝোতার আশ্বাস পেয়ে তালা খুলে দেয় শিক্ষার্থীরা। এবিষয়ে কলেজ শিক্ষার্থী সামছুল আরেফিন মাহিন জানায়, টেস্ট পরীক্ষায় আমরা ৩৬০ শিক্ষার্থী অংশ নেই। এতে ৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

তারমধ্যে থেকে মোট ২৬৭ জন শিক্ষার্থীকে ফরম পূরণ করা হয়। এতে সভাপতি ও বিভিন্ন সুপারিশ ক্রমে যারা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদেরকেও ফরম পূরণ করা হয়েছে। শিক্ষার্থীরা আরও জানায়, ৬ থেকে ৭ বিষয়ে অকৃতকার্যদেরকেও ফরম পূরণ করা হয়েছে। কিন্তু দুই থেকে তিন বিষয়ে অকৃতকার্যদের ফরম পূরণে সুযোগ দেয়া হয়নি। শিক্ষার্থীরা দাবি করেন, কলেজ কর্তৃপক্ষ আমাদের টেস্ট পরীক্ষার নাম্বার পত্র আমাদের দেখানো হয়নি।

আমরা সভাপতির পদত্যাগ দাবি করছি। শিক্ষার্থী মেহরাজুল ইসলামের মা দাবি করেন আমার ছেলে তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ করার কথা বলে আমার থেকে টাকা নিয়েছেন কিন্তু আমার ছেলেকে ফরম পূরণ করা হয়নি। কলেজের ফরম পূরণের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক নূরুল হকের কাছে জানতে চাইলে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের বরাত দিয়ে কেটে পড়েন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন কে কলেজে না পেয়ে বেশ কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

কলেজ গভর্নিং বডির সভাপতি হাসান আহমেদ টিপু জানান, শিক্ষার্থীদের দাবি সঠিক নয়। ৩১ মার্চ ফরম পূরণের সময় শেষ হয়েছে। এখন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমন করছে। আমার সুপারিশে একজন শিক্ষার্থীকেও ফরম পূরণ করা হয়নি। প্রমাণ দিতে পারলে পদত্যাগ করবো।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com