বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ সভায় উপস্থাপনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মার্চ ২০২৬ মাসের অপরাধ কার্যক্রম এবং পুলিশি কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় মার্চ ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের নাম ঘোষণা করা হয়।
শ্রেষ্ঠদের তালিকা:
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি): হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): রাজীব শর্মা, হাজীগঞ্জ থানা
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই (নিঃ) নূরমোহাম্মদ
শ্রেষ্ঠ এএসআই (নিঃ): মনির হোসেন মুন্না, হাজীগঞ্জ থানা
সভায় উপস্থিত কর্মকর্তারা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।