বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাহরাস্তিতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দেলোয়ার আটক

ছবি : সংগৃহীত

শাহরাস্তি প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিঃ) বেলায়েত উল্লাহ ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গতকাল ১২ এপ্রিল, ২০২৬ তারিখে বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানটি চালানো হয় শাহরাস্তি থানাধীন রাঢ়া সাকিনস্থ রেল লাইনের উত্তর পাশে খন্দকার এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনের রাস্তায়। এ সময় পুলিশ টিম মাদক ব্যবসায়ী দেলোয়ার (৩৮) কে তার নিজ হেফাজতে থাকা ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হলেন মৃত ছিদ্দিকুর রহমান ও হোসনে আরা বেগম দম্পতির ছেলে। তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের রাঢ়া (প্রধানিয়া বাড়ী) গ্রামে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মামলা নং- ৯, তারিখ- ১৩ এপ্রিল, ২০২৬ রুজু করা হয়েছে। মামলার জি আর নং- ৭৮। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা প্রয়োগ করা হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহরাস্তি থানা পুলিশের এই সফল অভিযান স্থানীয় মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। পুলিশ জানিয়েছে, জেলায় মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com