বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদের সভাপতিত্বে এবং শিক্ষক সফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি, বর্তমান দাতা সদস্য ও প্রধান পৃষ্ঠপোষক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজিজুল হাকীম আরজু।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক তাফাজ্জল হোসেন, সমাজসেবক আব্দুল মন্নান ষষ্ঠী, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, সহ-সভাপতি নূরে আলম রাউত, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নূরুল আজম সোহাগ, সমাজসেবক হারুনুর রশীদ ষষ্ঠী এবং সূচীপাড়া উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন রিপন।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক হেলাল আহমেদ ও ধর্মীয় শিক্ষক হাফেজ আবু ইউসুফ খান। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন বিদায়ী শিক্ষার্থী আদ্রিতা ইসলাম ও শাহরিয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, নূর নবী রাহুত, সাবেক ৮নং ওয়ার্ড ইউপি সদস্য হাতেম আলী, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলামসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মিলাদ ও দোয়া মুনাজাতের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।