বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে ৯ বছরের শিশুকে বলাৎকার: ইমাম গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামে ৯ বছর বয়সী এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাইনুল ইসলাম (২৭) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাইনুল ইসলাম ওই এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ ওঠে, তিনি একই এলাকার এক শিশু ছাত্রকে প্রলোভন দেখিয়ে বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, শিশুটির পরিবার মামলা দায়ের করার পর দ্রুত অভিযুক্তকে আটক করা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com