বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৯৩ রাউন্ড গুলি উদ্ধার

হাজীগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় মোঃ আমীর হোসেনের নামে পরিচিত একটি পরিত্যক্ত একছালা টিনের ঘর থেকে ১৯৩ রাউন্ড গুলি (২২ আরএফ এমুনিশন) উদ্ধার করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উদ্ধারকৃত গুলির উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com