বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ায় খাজনা ও পরিবহন টোল বন্ধের সিদ্ধান্ত,প্রশংসায় ভাসছেন মন্ত্রী

সংগৃহীত

গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের কচুয়া বাজারে দীর্ঘদিন ধরে চলে আসা খাজনা আদায় ও বিভিন্ন ধরনের পরিবহনে টোল ব্যবস্থা বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে। এ সিদ্ধান্তকে ঘিরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতি প্রশংসা জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া বাজারে প্রতিদিন বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা এবং বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করা হতো। এতে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতো, পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে যেত। দীর্ঘদিন ধরে বিষয়টি সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
সম্প্রতি খাজনা ও টোল ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলে বাজারে স্বস্তির পরিবেশ ফিরে আসে। ব্যবসায়ীরা জানান, এখন তারা অনেকটা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারছেন। অতিরিক্ত খরচ কমে যাওয়ায় ব্যবসার পরিবেশও উন্নত হয়েছে।
অন্যদিকে, পরিবহন চালক ও শ্রমিকরাও জানিয়েছেন, টোলের বাড়তি চাপ না থাকায় এখন তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন। এতে পণ্য পরিবহন ব্যয় কমবে এবং বাজারে পণ্যমূল্যও কিছুটা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণ ও এলাকাবাসী শিক্ষামন্ত্রীর এ উদ্যোগকে সময়োপযোগী, জনবান্ধব ও সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সিদ্ধান্তের মাধ্যমে কচুয়া উপজেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com