বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মেঘনাপোস্ট ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জব্বার ও তদন্ত কর্মকর্তা রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূরে আলম, এএসআই মনির মুন্না এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে আলীগঞ্জ মোড়ের পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন মোঃ কাইয়ুম হোসেন (৩৭) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কাইয়ুম হোসেন হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরেক অভিযুক্ত মোঃ শওকত পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com