শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ বিকেল প্রায় ৫টা ৩০ মিনিটে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার পৌর এলাকার রান্ধুনীমুড়া জিয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় “মায়ের দোয়া” ফার্নিচার দোকানের সামনে থেকে মো. সেলিম মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সেলিম মিয়া রান্ধুনীমুড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মাতন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আদালতে প্রেরণ করা হয়েছে।