বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীকে ৫০ বছরের বৃদ্ধের বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ার ধর্ষণ চেষ্টার অভিযোগ

মেঘনাপোষ্ট ডেস্ক বিপোর্ট :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পূর্ব ইউনিয়নের জাকনি গ্রামে এক দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে পশ্চিম জাকনি মুন্সিবাড়ির আলমগীর হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে মসজিদের সামনে শিক্ষার্থীকে লক্ষ্য করে অভিযুক্ত আলমগীর হোসেন হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। পরে তাকে জোরপূর্বক পাশের ঝোপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর সহপাঠীরা। ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, “আলমগীর দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়েছে। বিষয়টি আমি একাধিকবার এলাকাবাসীকে জানিয়েছি , কিন্তু কোনো বিচার পাইনি। আমি এর সুষ্ঠু বিচার চাই।” তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দিন অভিযুক্ত তার মেয়ের পোশাক ছিঁড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ঘটনায় আহত শিক্ষার্থীকে তিন দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত আলমগীর হোসেনের মা দাবি করেন, তার ছেলে ছোটবেলা থেকেই ওই শিক্ষার্থীকে বিয়ে করার ইচ্ছা পোষণ করত এবং এ জন্য বিভিন্ন সময় টাকা খরচ করেছে। বর্তমানে মেয়েটির বয়স হওয়ায় সে বিয়ের প্রস্তাব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে ভুক্তভোগীর পরিবার। তারা বলেন, “আলমগীর কয়েক বছর ধরে আমাদের মেয়েকে বিরক্ত করে আসছে। স্থানীয়ভাবে বিচার চেয়েও আমরা কোনো প্রতিকার পাইনি। অনেকেই তাকে মানসিক রোগী বলে এড়িয়ে গেছে।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com