বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ থানার মাদক বিরোধী অভিযান, চার মাদককারবারী অটক

চাঁদপুরের হাজীগঞ্জ থানার পুলিশ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে মোট ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে একটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সেন্দ্রা এলাকার গাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মোঃ রাকিব গাজী ওরফে অটল (৩৩) কে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, ৯ মে এসআই (নিঃ) সৌরভ হাদী সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাকির হোসেন (৪৫) ও শাহাদাত হোসেন (৩৪) নামে দুইজনকে আটক করেন। তল্লাশীকালে জাকির হোসেনের কাছ থেকে ১০ পিস এবং শাহাদাত হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে।
এদিকে, এসআই (নিঃ) মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ পূর্ব বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মামুন মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) দেলোয়ার হোসেন-০২ সঙ্গীয় ফোর্সসহ রাজারগাঁও এলাকায় অভিযান চালিয়ে সিআর পারিবারিক ৯৩/২০২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী সেলিম ভুইয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে ৯ মে যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com