বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

নুর মোহাম্মদ পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

১৬ মে ২০২৬ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চাঁদপুর সফর উপলক্ষে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ মে) বিকেল ৫টায় জনসভাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, দর্শনার্থীদের অবস্থান, যানবাহন পার্কিং ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন, পৌর সচিব তোফায়েল আহমেদ শেখসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং জনসভায় জেলা ও উপজেলা থেকে বিপুল মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com