বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

ছবি : সংগৃহীত

মেঘনাপোস্ট ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও পরোয়ানাভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত আনুমানিক ২টা ৫ মিনিটে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের কোন্দ্রা (দোহা কোন্দ্রা) এলাকার বাসিন্দা মো. মহসীন (৩৩)-কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, একই অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি কবির হোসেন ভুঁইয়াকেও গ্রেফতার করা হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার রামপুর এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com