বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে হচ্ছে না প্রধানমন্ত্রীর জনসভা

নুর মোহাম্মদ পাটোয়ারী :a

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চূড়ান্ত সফরসূচিতে হাজীগঞ্জে জনসভার কোনো কর্মসূচি রাখা হয়নি। ফলে পূর্বঘোষিত হাজীগঞ্জের জনসভা অনুষ্ঠিত হচ্ছে না বলে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত প্রকাশিত সফর ও সময়সূচি সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে হাজীগঞ্জে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জনসভা আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা গিয়েছিল। তবে চূড়ান্ত সফরসূচিতে হাজীগঞ্জের কর্মসূচি না থাকায় নেতাকর্মীদের মাঝে কিছুটা হতাশা বিরাজ করছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলার নির্ধারিত অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন। তবে হাজীগঞ্জে কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে না।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com