বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ-শাহরাস্তিতে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা এমপি ইঞ্জি. মমিনুল হকের

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং সামাজিক নানা ব্যাধি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় এমপি ইঞ্জি. মমিনুল হক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়াতে এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণ প্রয়োজন। তিনি অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com