বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিম আক্তার ইভা (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের অনি-রনি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম স্থানীয় হযরত উমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, সকালে নানির সঙ্গে নানাবাড়িতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মো. আব্দুল মান্নান জানান, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।