বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
মতলব্ দক্ষিনে খুনী মামলার প্রধান আসামী সুমন পাটোয়ার মা ও তার স্ত্রীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের এর সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব দক্ষিণ থানাধীন দক্ষিণধীন পশ্চিম দিঘলদী সাকিনে অভিযান পরিচালানা করিয়া ০২/০৬/২০২৬ খ্রিঃ খুন মামলার এজাহারনামীয় ২নং আসামী অজুফা বেগম(৬০), স্বামী-আরব আলী পাটোয়ারী, পিতা-মৃত জলিল মিজি, এজাহারনামীয় ৫নং আসামী ফারজানা আক্তার(২০), স্বামী-সুমন পাটোয়ারী, উভয় সাং-দক্ষিণ পশ্চিম দিঘলদী (পাটোয়ারী বাড়ী), ৯নং ওয়ার্ড, মতলব পৌরসভা, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরদ্বয়কে ফৌঃকাঃবিঃ ৫৪ ধারায় গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ০২/০৬/২০২৬ খ্রিঃ বাদী মোঃ নয়ন পাটওয়ারী, পিতা-মৃত আব্দুল মান্নান পাটওয়ারী, সাং-দক্ষিণ পশ্চিম দিঘলদী, মতলব দক্ষিণ, চাঁদপুর এর লিখিত এজাহার প্রাপ্ত হইয়া মতলব দক্ষিণ থানার মামলা নং-০৩, তাং-০২/০৬/২০২৬ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলায় এজাহারনামীয় ২নং আসামী অজুফা বেগম(৬০), এবং এজাহারনামীয় ৫নং আসামী ফারজানা আক্তার(২০) দ্বয়কে ০৪/০৬/২০২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়।
০৪/০৬/২০২৬খ্রিঃ মতলব দক্ষিণ থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে আসামী ১। মিঠুন বনিক(৩২), পিতা-বিজন বনিক, সাং-পাঁচকিপাড়া, ২। ফয়সাল আহমেদ(৩৫), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-পূর্ব বাড়ৈগাঁও, উভয়থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর দ্বয়ের নিকট থেকে ২ পুড়িয়া গাঁজাসহ আটক পূর্বক ৩ (তিন) মাসের সাজা প্রদান করা হয়।
০৪/০৬/২০২৬খ্রিঃ এসআই(নিরস্ত্র)/ মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ এলাকায় রাত্রিকালীন জরুরী ডিউটি করাকালে রাসেল হাওলাদার(৩০), পিতা-মোঃ আবুল হাসনাত, মাতা-মর্জিনা বেগম, সাং-দক্ষিণ নারায়ণপুর, ৮নং ওয়ার্ড, ৩নং খাদেরগাঁও ইউপি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরকে মতলব পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ ঢাকিরগাঁও সাকিনের ওয়াপদা সংলগ্ন জনবসতি এলাকায় রাস্তার উপর বেসামাল অবস্থায় প্রকাশ্যে হৈঁচৈ চেঁচামেচি করিয়া জনসাধারণের জনবসতি এলাকায় শান্তিপ্রিয় জনগণের বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করিয়া পুলিশ আইনের ৩৪(৬) ধারার অপরাধ করায় আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার নন-এফআইআর নং-২৬/২০২৬, তারিখ- ০৪ জুন, ২০২৬; ধারা- ৩৪(৬) পুলিশ আইন, ১৮৬১ রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।