বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাংবাদিক মহিউদ্দিন আল-আজাদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিন আল-আজাদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, হাজীগঞ্জ বাজার এলাকায় মাতৃমায়া আবাসিক হোটেলের কর্তৃপক্ষের লোকজন সাংবাদিক মহিউদ্দিন আল-আজাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত।

তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সাংবাদিক মহিউদ্দিন আল-আজাদের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com