বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: ৫টি প্রতিষ্ঠানকে জরিমান

কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি মিষ্টির দোকান ও একটি খাবার হোটেলকে মোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​রবিবার (২১ জুন) সকালে সাচার বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

​অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মুসলিম সুইটমিট, বিসমিল্লাহ্ সুইটমিট, ইসলামিয়া সুইটমিট এবং জগন্নাথ মিষ্টি ভান্ডারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে ‘বন্ধু হোটেল’ নামের একটি খাবার হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, খাবারে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পুরো উপজেলাজুড়ে অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনার সময় সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ছবি: ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com