বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মেঘনাপোর্স্ট ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনিমোরা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মনিনাগ এলাকার কাশেম মোল্লার দোকানের সামনে থেকে মো. সোহাগ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি নীল প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃত সোহাগ উপজেলার মনিনাগ (কাজিম উদ্দিন বেপারী বাড়ি) এলাকার মৃত নুনু মিয়ার ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩১, তারিখ ২৪ জুন ২০২৬।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে ২৪ জুন যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com