বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন, সভাপতি মামুন, সম্পাদক আল আমিন ভূঁইয়া

 

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাজীগঞ্জ উপজেলা শাখার অনুমোদনে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মোঃ ইব্রাহিম কাজী মামুনকে সভাপতি, মোঃ বাসার আহমেদকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ আল আমিন ভূইয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

 

এছাড়াও কমিটির অন্যান্য পদে রয়েছেন— মোঃ নুরে আলম খান, মোঃ ইকবাল মেম্বার, মোঃ আব্দুল জলিল মেম্বার, মোঃ মাসুদ হোসেন, মোঃ আলী কাজীসার, মোঃ আব্দুল জলিল ও মোঃ সোহেল মিজি (সহ-সভাপতি), মোঃ রাকিব হোসেন সাদ্দাম এবং মোঃ শাহাদাত হোসেন কাউছার (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ নাহিদ মোল্লা (সাংগঠনিক সম্পাদক) ও মোঃ সাবির খান (সহ-সাংগঠনিক সম্পাদক)।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, কমিটি অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবদলের নিকট জমা দিতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন এ কমিটি ইউনিয়ন পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com