বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বলাখাল আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মোল্লার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

বলাখাল আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবু জাফর মোল্লা আজ সকাল ১০টা ৩০ মিনিটে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি বলাখাল আলিম মাদ্রাসায় সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর আদর্শ, জ্ঞান ও শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

মাওলানা আবু জাফর মোল্লার ইন্তেকালের খবরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের মৃত্যুতে এলাকাবাসী এক শোকবার্তায় বলেন, তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী ও আদর্শ শিক্ষক। তাঁর চলে যাওয়া শিক্ষা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সকলের কাছে মরহুমের রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com