বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে ট্রাফিক পুলিশকে মাসোহারা  দিয়েই চলছে অবৈধ ডাম্পার ও পিকআপে মাটি-বালু পরিবহন,রাজস্ব হারাচ্ছে সরকার

মো .মজিবুর রহমান রনি  :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবৈধ ডাম্পার (ছোট ট্রাক) ও পিকআপে মাটি ও বালু পরিবহনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন সড়ক ও উপসড়কে প্রতিদিন অসংখ্য ডাম্পার ও পিকআপ চলাচল করছে। এসব যানবাহনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে এবং খাল, নদী ও জলাশয় থেকে বালু উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন নির্মাণকাজে।

স্থানীয় পরিবেশ সচেতন মহলের অভিযোগ, নির্বিচারে মাটি কাটা ও বালু উত্তোলনের কারণে কৃষিজমি, খাল-নদী এবং প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়ছে। বিশেষ করে রাতের বেলায় প্রশাসনিক নজরদারি কম থাকায় অবৈধভাবে মাটি ও বালু পরিবহনের ঘটনা বেশি ঘটে।

 

লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, রোড পারমিশন ও বৈধ নম্বর প্লেট ছাড়াই প্রতিদিন শত শত যানবাহনে প্রকাশ্যে অবৈধভাবে মাটি ও বালু পরিবহন করছে।  অভিযোগ উঠেছে —এসব অবৈধ যানবাহনের একটি বড় অংশের যোগসাজেশ রয়েছে ট্রাফিক পুলিশের সদস্য, কিছু সংবাদকর্মী এবং বিভিন্ন দলের নামধারী নেতাকর্মীদের হাতে।

অনেক গাড়ির সামনে নম্বর প্লেট থাকলেও পেছনে নেই, আবার একটি নম্বরেই একাধিক গাড়ি চলছে। অধিকাংশ গাড়ির লাইট ব্যবস্থা নষ্ট বা নেই, যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

ধরলেও ছেড়ে দেওয়া হয়একাধিক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ মাঝে মাঝে অবৈধ যানবাহন আটক করলেও অল্প সময়ের মধ্যেই তা ছেড়ে দেওয়া হয়।

“গাড়ি ধরার পরই ফোন আসে। পরিচয় জানালে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়,”—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে স্পষ্ট হয়ে উঠছে, সড়কে আইন নয়—পরিচয় ও প্রভাবই শেষ কথা।

 

এই ধরনের পরিবহন পরিচালনা করেন এমন কয়েকজনের সাথে কথা বলে জানা যায় ট্রাফিক পুলিশকে মাশহারা দিয়েই চলছে তাদের পরিবহন।যার কারনে কোন কাগজ পত্রের প্রয়োজন হয়না ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর ডাম্পার ও পিকআপে মাটি ও বালু পরিবহন করা হয়। এতে সড়কের ক্ষয়ক্ষতি যেমন বাড়ছে, তেমনি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও আইনের যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে মাটি ও বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহলের দাবি, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com