বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচো উত্তর ইউনিয়ন যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ ফয়েজ আহমেদ এবং সদস্য সচিব হিসেবে মোঃ খোরশেদ আলম সুমন নির্বাচিত হওয়ায় দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত দুই নেতা।
এক যৌথ বিবৃতিতে তারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত আহ্বায়ক মোঃ ফয়েজ আহমেদ বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা সততা, নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিদান দেওয়ার চেষ্টা করব। যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করব।”
সদস্য সচিব মোঃ খোরশেদ আলম সুমন বলেন, “দলের আদর্শ বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রমকে গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তারা আরও বলেন, ৩নং কালচো উত্তর ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী, সক্রিয় ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
নবনির্বাচিত এই দুই নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।