বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ নাজমুল আহসান বর্তমানে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখায় যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি চাঁদপুরের শিক্ষা ও সামাজিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আজমত উল্লাহর জ্যেষ্ঠ পুত্র। পিতার আদর্শ ও শিক্ষার আলোয় অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘ প্রশাসনিক জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তাঁর এই সাফল্যে চাঁদপুরবাসী গর্বিত।
স্থানীয় সচেতন মহল মনে করেন, মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে মোহাম্মদ নাজমুল আহসান দেশের প্রশাসনে চাঁদপুরের সুনাম উজ্জ্বল করেছেন। তাঁর পেশাগত সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
চাঁদপুরের এই কৃতি সন্তানের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।