বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ড্রাম ট্রাকের চাপায় শাহরাস্তির মসজিদের ইমামের মৃত্যু

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ওয়ারুক এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইসমাঈল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মাওলানা ইসমাঈল শাহরাস্তি উপজেলার বলশিদ ছেঙ্গাচাল গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, মুসল্লি ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com