বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাইমচরে জ্ঞানের আলো সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মোল্লাকান্দি যুবসমাজ নুরু হক মনজিলা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে আজ জ্ঞানের আলো সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক ও মানবিক এ কর্মসূচিতে এলাকার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

 

আয়োজকরা জানান, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সংগ্রহ করা সহজ হয় এবং জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবসেবামূলক এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জ্ঞানের আলো সংগঠন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com