বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
মোঃ জসিম উদ্দিনঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়ায় আবাবিল ফাউন্ডেশন (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন) ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য এবং আবাবিল পউন্ডেশনের উপদেষ্টা, বেলাল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাবিল ফাউন্ডেশনের প্রচার সম্পাদক শাহ জাবের।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আবাবিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান। পরে মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসার অধ্যাপক এবং আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা, মাওলানা ফয়েজ আহমেদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং শাহরাস্তি উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জালাল খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী, আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা, বিল্লাল হোসেন, আফজাল হোসেন সিকদার , এবং বিশিষ্ট সমাজসেবক, সোহরাব হোসেন মজনু এবং জসিম উদ্দিন।
সমাবেশে বক্তারা মাদক নির্মূলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং তরুণ সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এসময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সুধীজন এবং বিপুলসংখ্যক স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।