বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূ মরিয়ম আক্তার (৩২)-কে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) কুড়িগ্রামের সোনাইমুড়ী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে কচুয়া উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিয়ম আক্তারের পরিবারের অভিযোগ, স্বামী আলমগীরের পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আলমগীর হোসেন আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলামের দিকনির্দেশনায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কুড়িগ্রামের সোনাইমুড়ী এলাকা থেকে প্রধান আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com