বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

​ কচুয়া  প্রতিনিধি : 

​চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ বাইজিদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (২৮ জুন)  সকালে ঢাকার সাইনবোর্ড এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ​নিহত বাইজিদ কচুয়া উপজেলার শুয়ারুল মৃধা বাড়ির আলমাছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে   বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় অটোরিকশা ও বাইজিদের মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইজিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত  চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠায়। ঢাকার সাইনবোর্ড এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

​বিষয়টি নিশ্চিত করেন কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল হাসান রিয়াদ। ​এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাইজিদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com