বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের আলোচিত চুরি ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে কচুয়া থানা পুলিশ। অভিযান চালিয়ে ইয়াছিন মিয়াজী (২২) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে এবং সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদের নেতৃত্বাধীন একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াছিন মিয়াজীকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
কচুয়া থানা পুলিশ জানায়, আলোচিত এ হত্যা মামলার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।