বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূইয়ার পিতা মোঃ মিজানুর রহমান ভূইয়া (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় পূর্ব রাজারগাঁও ছৈয়াল বাড়ি মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পূর্ব রাজারগাঁও ভূইয়া পরিবারের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান নেছার, সদস্য মোঃ রফিকুল ইসলাম রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস চৌধুরী এবং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোস্তাফা কামাল সুমন। তিনি মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ূন কবির সুমনসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
এদিকে, রাজারগাঁও ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম কাজী মামুন, সহ-সভাপতি ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল, মোঃ ইকবাল হোসেন, মোঃ আলী কাউসার, সাহাদাত হোসেন এবং ছাত্রদলের নেতা মোঃ টিপু সুলতান, মোঃ রিয়াদ হোসেন ও মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।