বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট :
শুক্রবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা ঈদগাহ পুকুর সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসে থাকা সকল যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কুমিল্লা থেকে চাঁদপুরগামী ছিল। কাকৈরতলা ঈদগাহ পুকুরের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।