বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ার ‘চিহ্নিত সন্ত্রাসী’ ওবায়েদ উল্লাহ ভুলনের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

 কচুয়ায়  ওবায়েদ উল্লাহ ভুলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

কচুয়া প্রতিনিধি :

​চাঁদপুরের কচুয়া উপজেলার চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক কারবারি ওবায়েদ উল্লাহ ভুলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে কচুয়া পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

​বিকেলে উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের নেতৃত্বে কচুয়া ডাকবাংলো মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও বাইপাস এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো মোড়ে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

​প্রতিবাদ সভায় বক্তারা ওবায়েদ উল্লাহ ভুলনের বিরুদ্ধে উত্থাপিত চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগগুলোর তীব্র নিন্দা জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

​এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল ছালাম শান্ত ও সাধারণ সম্পাদক হাবীবুন নবী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, পৌর যুবদলের সভাপতি শফিকুর ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ফরহাদ, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মো. জাফরুল হাসান সেলিম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল এবং কচুয়া সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হাসানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস নির্মূল করতে অপরাধী ওবায়েদ উল্লাহ ভুলনের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com